১৩ মার্চ ২০২৬

হাটহাজারীতে গাঁজাসহ যুবক আটক

হাটহাজারী প্রতিনিধি»

চট্টগ্রামে হাটহাজারীতে ৫শত গাঁজাসহ মোঃরফিকুল ইসলাম (১৯) নামে এক  যুবক আটক করেছে হাটহাজারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম   ক সার্কেল। রবিবার (২৪অক্টোবর)দুপুরে উপজেলা ১২নং চিকনদন্ডী ইউনিয়নের খন্দাকিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকৃত কক্সবাজার জেলার  করুশকুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পালপাড়ার শফিকুল ইসলামের বাড়ীর  মোঃ ফারুকের পুত্র। 

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর হাটহাজারী সার্কেলের ক এর উপ পরিদর্শক মোঃশফিউর রহমান  বলেন,গোপন সংবাদের ভিত্তিতে চিকনদন্ডী ইউনিয়নের খন্দাকিয়া এলাকায় ছমি মিয়ার বাড়ির আসামী শহীদুল্লার বসত ঘরে এবং তাদের শরীর তল্লাশী চালিয়ে ৫শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।  এসময় শহিদুল্লাহ কৌশলে পালিয়ে গেলেও রফিকুলকে আটক করা হয়।এদের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ