১৮ মার্চ ২০২৬

হাইওয়ে সুইটসকে ১ লক্ষ টাকা জরিমানা

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বুধবার নগরীর কালুরঘাট ভারী শিল্প এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নেতৃত্বে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারিপণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে হাইওয়ে স্ইুটসের কারখানার বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ম্যাজিস্ট্রেটগনকে সহায়তা প্রদান করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন