১৮ মার্চ ২০২৬

কক্সবাজরে সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যার চেষ্টা

জেলা প্রতিনিধি, কক্সবাজার»

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোনাফ সিকদারকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তার পিট ও শরীরের কয়েক পাশে গুলি লেগে গুরুতর আহত হয়েছেন তিনি। তাকে আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়েছে। 

বুধবার (২৭ অক্টোবর) রাত ৯ টার দিকে কলাতলী সুগন্ধা পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোনাফ ছাড়াও তার সঙ্গে থাকা তারেক নামে এক ব্যক্তিও গুলিবিদ্ধ হয়েছেন।
মুনাফ সিকদার কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সদস্য হিসেবে রয়েছেন।  
কক্সবাজার সদর হাসপাতালের আরএমও ডা. মোহাম্মদ শাহীন আবদুর রহমান জানান, তার শরীরে গুলির ক্ষত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে পাঠানো প্রক্রিয়া চলছে।

ঘটনার সত্যাতা নিশ্চিত করে কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী তামজিদ পাশা বলেন, কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট এলাকায় প্রধান সড়কের পাশের একটি শুটকি মার্কেটের সামনে মোনাফ সিকদারসহ আরও কয়েকজন মিলে আড্ডা দিচ্ছিলেন। রাত ৯টার দিকে মুখোশপরা কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতভাবে মোনাফ সিকদারকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। 

তিনি আরও জানান, গুলির পর পর অপরিচিত কয়েকজনকে কলাতলীর দিকে পালিয়ে যেতে দেখে ধাওয়া দেয় ব্যবসায়ীরা। তবে দুর্বৃত্ত কাউকে আটক করা যায়নি। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

মোনাফ সিকদারের ব্যবসায়ীক পার্টনার মো. ওবাইদু বলেন, ঘটনার চার পাশে সিসিটিভি রয়েছে। টিভির ফুটেজ দেখে অপরাধী শনাক্ত করার চেষ্টা করা হবে। তার ধারণা বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে মোনাফ সিকদারকে হত্যার চেষ্টা করেছে একটি চক্র। 
কক্সবাজার সদর থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

সূত্র জানিয়েছে, শহরে জমি দখল-বেদখলের ঘটনায় সরকারি দলের এক শীর্ষ নেতার সাথে দ্বন্দ্বে জড়ান মোনাফ। এ নিয়ে মামলাও হয়েছে কিছু দিন আগে। সেই মামলার পর আত্মগোপনে চলে যাওয়া মোনাফরা কিছুদিন আগে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফিরে প্রকাশ্য চলাফেরা করছেন। এরই মধ্যে রাতে তাকে গুলি করলো দুর্বৃত্তরা। তাকে যেখানে গুলি করা হয়েছে সেই স্থানে কিছুদিন আগে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী তামজিদ পাশাকে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলার পর অপহরণের চেষ্টা চালিয়েছিল চিহ্নিত দুর্বৃত্তরা। মোনাফ সিকদারকে গুলি করার ঘটনাও একই সূত্রে গাঁথা হতে পারে বলে ধারণা বোদ্ধামহলের। তবে এই ঘটনার সুনির্দিষ্ট কোন তথ্য এখনো পাওয়া যায়নি।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন