খাগড়াছড়ি প্রতিনিধি»
পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারা সেক্টরের আওতায় পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০বিজিবি)’র উদ্যােগে সীমান্তে চোরাচালান নিরোধ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত।
বৃহস্প্রতিবার (২৮অক্টোবর ২০২১ইং)সকাল ১১টার দিকে পলাশপুর জোন খেদাছড়া (৪০বিজিবি) ব্যাটালিয়নের সম্মেলন কক্ষে পলাশপুর জোন অধিনায়ক লে.কর্ণেল সৈয়দ সালাহ উদ্দিন নয়ন পিএসসি’র সভাপতিত্বে সীমান্তে চোরাচালান নিরোধ আইন-শূঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপওা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মো:খসরু রায়হান,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো:খোরশেদ আলম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ আলী, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো:আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা উপজেলা আনসার ভিডিপি অফিসার রহিমা বেগম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
অন্যােন্যার মাঝে মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মো: জসিম উদ্দিন জয়নাল, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:নজরুল ইসলাম,গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:ফারুক হোসেন লিটন, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:আবদুল গনি, গোমতি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতিকের মো:তোফাজ্জল হোসেন, বেলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতিকের মো:রহমত উল্ল্যাহ, বর্নাল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতিকের মো:ইউনুস মিয়া, আমতলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী স্বতন্ত্র মো: জমির আলী ভূইঁয়া,বর্নাল ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো:ইলিয়াছ।
প্রধান অতিথির বক্তব্যয়ে পলাশপুর জোন খেদাছড়া (৪০বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মো:সালাহ উদ্দিন নয়ন পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বিজিবি উল্লেখ করে তিনি বলেন দেশের কিছু জায়গায় দূর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেটা কোন জাতির জন্য কাম্যনয় মাটিরাঙ্গা উপজেলার পলাশপুর জোনের আওতায় শান্তিপূর্ন ভাবে দূর্গাপূজা পালন করেছেন হিন্দুসম্প্রদায়ী সকল প্রশাসন ও স্হানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিত্ব সাংবাদিক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দদের সহযোগিতার কারনে সম্ভব হয়েছে। মাটিরাঙ্গা উপজেলায় সড়ক দূর্ঘটনা থেকে বাঁচতে হলে সকল মোটরসাইকে ড্রাইভার হেলমেট ব্যবহার সহ সর্তক ভাবে গাড়ি চালালে দূর্ঘটনা কমে আসবে বলে জানান তিনি।
চোরাচালান নিরোধে বিজিবিকে তথ্যদিয়ে সহযোগিতা করার জন্য স্হানীয় দায়িত্বশীল ব্যক্তিদের আহবান জানান এসময় তিনি ইউপি নির্বাচনকে সামনে রেখে বিজিবি নির্বাচনের সার্বিক আইন-শৃঙ্খলায় কাজ করবে বলে উল্লেখ করে বলেন,ইউপি নির্বাচনকে ঘিরে কোন ধরনের নাশকতা কেউ যদি সৃষ্টি করতে চায় কাউকে ছাড় দেওয়া হবেনা। যেকোন মুল্যে নির্বাচনকে অবাধ সুষ্ট ও শান্তিপূর্ণ ভাবে করতে বিজিবি তৎপর থাকবে।সকল মতবিরোধ ভূলে এলাকার শান্তি প্রতিষ্টার লক্ষে সকলকে দলমত নির্বিশেষে একসাথে মিলেমিশে কাজ করার আহবান জানান, পলাশপুর জোন খেদাছড়া (৪০বিজিবি) ব্যাটালিয়নের পলাশপুর জোন অধিনায়ক লে.কর্ণেল সৈয়দ সালাহ উদ্দিন নয়ন পিএসসি।
অন্যান্যের মাঝে, বিজিবি’র বিভিন্ন ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ,জনপ্রতিনিধি, ,সাংবাদিক হেডম্যান-কার্বারি, শিক্ষক প্রতিনিধি,সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এফএস












