ক্রীড়া ডেস্ক»
টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করেছিল টাইগাররা স্কটল্যান্ডের কাছে হেরে। কোয়ালিফাইং রাউন্ডে ওই ম্যাচটা হারের পর ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে জায়গা করে নেয় মূল পর্বে।
তবে মূল পর্বে এসে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে জিতিতে জিততেও ৫ উইকেটে হেরে যায় টাইগাররা। লঙ্কানদের বিপক্ষে ব্যাটাররা দুর্দান্ত খেললেও বোলার আর ফিল্ডিং মিসের কারণে শেষ পর্যন্ত পেরে উঠতে পারেনি বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে এসে তিন বিভাগেই ব্যর্থ, ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি টাইগাররা। ৮ উইকেটে হারের হতাশায় মোড়ানো একটা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে হাজির হন স্পিনার নাসুম আহমেদ।
এই টাইগার স্পিনারের ব্যাটে শেষ দিকে ৯ বলে ১৯ রানের ইনিংসে ভর করে ১২৪ রান পর্যন্ত তুলে বাংলাদেশ। বল হাতে ৩ ওভারে ২৬ রান দিয়েন ১টি উইকেটও। বলা যায় সবার হতাশার দিনেও কিছুটা উজ্জ্বল ছিলেন তিনি।
তবে ম্যাচ শেষে নাসুমও স্বীকার করে নিয়েছেন ব্যর্থতার কথা। জানিয়েছেন, চেষ্টা করেও পারছে না ম্যাচ জিততে।
“প্রত্যেক ম্যাচেই তো আমাদের চেষ্টা থাকে, একটা ম্যাচ যাতে বের করতে পারি। অবশ্যই একটা ব্যাটসম্যান বা বোলার পারফর্ম করলে জেতার একটা চান্স থাকে। পারছি না বলতে সেটা না আমাদের দ্বারা হচ্ছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি। ভালোভাবে এক্সিকিউট করতে পারছি না।”
ওমান হয়ে সংযুক্ত আরব আমিরাত। এই কদিনে প্রস্তুতি ম্যাচসহ ৮টা ম্যাচ খেলতে হয়েছে বাংলাদেশকে। টানা খেলার ধকল কাটিয়ে উঠতেই কী এমন অবস্থা জানতে চাওয়া হলে নাসুম বলেন, “বাইরে কি হচ্ছে না হচ্ছে এইটা নিয়ে ভাবছি না। পারফর্ম কীভাবে করতে হবে সেটা নিয়েই ভাবছি। ওইভাবে এপ্লাই করার চেষ্টা করছি। ওইটা নিয়ে তো আমরা বেশি একটা কথা বলছি না। টায়ার্ডনেস বলতে একদিন পর পর খেলা, তেমন একটা দখল যাচ্ছে না। জিততে পারছি না এইজন্য একটু ইয়ে লাগছে।”
বাংলাধারা/এফএস/এফএস












