বাংলাধারা প্রতিবেদন»
জামিনে মুক্তি পেয়েছেন চসিকের চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদে জয়ী নূর মোস্তফা টিনু। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
৪র্থ যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মোরশেদুর রহমান জামিনের বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে জামিনের কাগজপত্র ৪র্থ যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে দাখিল করা হয়। জামিন মঞ্জুরের আদেশের পক্ষে টিনুর আইনজীবী আদালতে জামিননামা দাখিল করেন। আদালতের জামিন মঞ্জুরের কপি দুপুর ১২টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন।
আদালত সূত্রমতে, গত ২৬ অক্টোবর হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দীন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আগামী ৩ জানুয়ারি পর্যন্ত তাকে অন্তর্বতীকালীন জামিন দিয়েছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচনে ৭৮৯ ভোট পেয়ে মিষ্টিকুমড়া প্রতীকে নূর মোস্তফা টিনু জয়ী হয়েছেন।
বাংলাধারা/এফএস/এফএস












