বাঁশখালী প্রতিনিধি»
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৬ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৬ হাজার টাকা জরিমানা করেছেউপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম ও চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় অফিস নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে উপজেলার একতা বেকারি ও জান্নাত ড্রিংকিং ওয়াটারকে বিএসটিআই হতে সিএম লাইসেন্স গ্রহন না করে বিস্কুট ও ড্রিংকিং ওয়াটার উৎপাদন করায় ২৫ হাজার টাকা করে ৫০ হাজার। এবং আল মদিনা ফিলিং স্টেশনে তেল ও অকটেন পরিমাপে কম দেওয়ায় বিএসটিআইওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এসময় স্বর্ন মুকুট জুয়েলার্স, প্রিয়ন গোল্ড হাউস ও সুধির গিনি হাউস নামে ৩ প্রতিষ্টানকে বিএসটিআই হতে ভেরিফিকেশন সনদ গ্রহন না করায় ২ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিএসটিআই ফিল্ড অফিসার (সিএম) জনাব মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম), পরিদর্শক (মেটঃ) জনাব মোঃ মুকুল মৃধা।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার ৬ প্রতিষ্ঠানকে লাইসেন্স, ও পরিমাপে কম দেওয়ার অপরাধে বিএসটিআই আইনে ১ লক্ষ ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে কোন প্রতিষ্ঠান এই ধরনের অপরাধে জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/এফএস












