হাটহাজারী প্রতিনিধি»
হাটহাজারীতে পুকুরে ডুবে নাফিজ নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার(২৯অক্টোবর) সকালে দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে রমজান আলী মুন্সীর বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত নাফিজ ঐ এলাকার মোঃ নাসিরের পুত্র বলে জানা গেছে।
পুকুরে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নাফিজের চাচা জানান,সকালে নাস্তা খেয়ে আমরা পরিবারে সদস্যরা কাজে ব্যস্ত হয়ে পড়ি,সবার অজান্তে নাফিজ সাইকেল নিয়ে বাড়ীর পাশে পুকুরে গিয়ে মগ নিয়ে পুকুরে সাইকেল ধোঁয়ার জন্য পানি নিতে গেলে সে পুকুরে পড়ে যায়। পরে পুকুরে তার মরদেহ উদ্ধার করি। পরে জানাজা শেষে পারিবারিক কবরে স্থানে দাফন করা হয়।
বাংলাধারা/এফএস/এফএস












