১৮ মার্চ ২০২৬

লায়ন্স ও লিও ক্লাব অগ্রণী’র পুষ্টিকর খাদ্য ও মাস্ক বিতরণ

বাংলাধারা প্রতিবেদন»

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং অগ্রণী’র উদ্যোগে শুক্রবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম রেলওয়ে পুরাতন স্টেশনে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল এর সেবা মাস উপলক্ষ্যে ভাসমান দুই শতাধিক মানুষের মাঝে সকালের নাস্তা ( ডিম, ভুনা খিচুড়ি) বিতরন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর কেবিনেট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু,লায়ন্স ক্লাব অগ্রণীর প্রেসিডেন্ট লায়ন এস এম মোখলেছুর রহমান,রিজিওন চেয়ারপারসন লায়ন মির্জা মোঃ আকবর আলী চৌধুরী, জোন চেয়ারপারসন লায়ন নেছার আহমদ,লায়ন হাজী দেলোয়ার হোসেন, লিও জেলা ৩১৫ বি-৪ এর জোন ডিরেক্টর ও ফাস্ট প্রেসিডেন্ট লিও অনুপ দাশ,অগ্রণী লিও ক্লাব প্রেসিডেন্ট লিও জামান ইমরুল হাসান, ভাইস প্রেসিডেন্ট লিও সঞ্জয় ধর,এসোসিয়েট সেক্রেটারি লিও আশরাফুল আলম সজিব,লিও অক্ষয় দাশ,আনিসুল ইসলাম,মাটিনা দাশ,তাইফা ইসলাম,আবিদ, অন্তু প্রমুখ।

এসময় রিজিওন চেয়ারপারসন লায়ন মির্জা মোঃ আকবর আলী চৌধুরী, বলেন ভাসমান এই মানুষের মুখে হাসি ফুটাতে পারার মাঝে আনন্দ আছে। মানবতা ও মানবিকতার সেবায় অগ্রণী আরো ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও মানবিক সেবা অব্যাহত থাকবে বলে দৃঢ বিশ্বাস।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন