বাঁশখালী প্রতিনিধি»
চট্টগ্রামের বাঁশখালীতে সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাতে বাঁশখালীর প্রধান সড়কের পুঁইছড়ির ফুটখালী ব্রিজ শহরমুখী একটি যানবাহনে তল্লাশি চালিয়ে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ সাতকানিয়া উপজেলার ছদাহ ইউনিয়নের আমতলা গ্রামের মৃত রওশন আলীর পুত্র আমান উল্লাহ (৭০),কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মহেশখালীয়া পাড়া মৃত এরশাদুর রহমানের পুত্র মো: ছৈয়দ হোসেন (৩০) ও একই এলাকার নজির আহমদের পুত্র মো: ইউনুছ (২৫) কে আটক করে বাঁশখালী থানা পুলিশ।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)কামাল উদ্দীন জানান, বাঁশখালী থানা পুলিশের নিয়মিত তল্লাশীতে পুইছড়ির ফুটখালী ব্রিজ এলাকা থেকে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এফএস












