১৮ মার্চ ২০২৬

বিয়ে করলেন মালালা

বাংলাধারা ডেস্ক»

বিয়ে করলেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই।যুক্তরাজ্যের বার্মিংহামে একটি ছোট ঘরোয়া অনুষ্ঠানে বসল বিয়ের আসর।পাত্রের নাম অসর মালিক। তিনি পাকিস্তানি ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা।

মঙ্গলবার ৯ (নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে টুইট করে তার বিয়ের খবর জানান। বিয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে মালালা লেখেন, ‘আমার জীবনের একটি মূল্যবান মুহূর্ত। অসর এবং আমি আজীবনের সঙ্গী হওয়ার জন্য আজ থেকে শপথ নিলাম।’

মালালার বয়স এখন ২৪ বছর। পাকিস্তানের এই কন্যা মেয়েদের শিক্ষা নিয়ে আন্দোলন করেছেন। তবে মেয়েদের শিক্ষা নিয়ে সরব হওয়ার জন্য তালিবানের গুলিও খেতে হয়েছে তাঁকে। সেটা ২০১২ সাল। এর পর ১৬ বছর বয়সে বক্তৃতা দেন মালালা। শিক্ষার অধিকারে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে বরাবর সরব হয়েছেন তিনি। ২০১৪ সালের ১০ অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় মালালাকে। ২০২০ সালে মালালার নামে স্কুলও খোলা হয় টেক্সাসে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন