১৮ মার্চ ২০২৬

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে বিট পুলিশিং কার্যক্রম

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামের ফেনীতে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ী কর্তৃক চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর নির্দেশনায় ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই(নিঃ) সাইফুল ইসলামের নেতৃত্বে ফাজিলপুর  ছনুয়া বাজার রেলগেইট এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অনুরোধ করা হয়, সম্মানিত অভিভাবকরা যেন তাদের সন্তানদের পাথর নিক্ষেপের কুফল সম্পর্কে বর্ণনা করেন, সম্মানিত স্কুলের শিক্ষকগন যাতে পাঠদানের সময় ছাত্রছাত্রীদের পাথর নিক্ষেপের কুফল সম্পর্কে বর্ণনা করেন, সম্মানিত মসজিদের ইমানগন জুমার নামাজের খুতবার আগে সম্মানিত মুসল্লিদের পাথর নিক্ষেপের কুফল সম্পর্কে অবহিত করেন। সর্বোপরি রেললাইনের বরাবর বসবাসকারী জনসাধারণগন যাতে নিজেরা সচেতন হন এবং তাদের সন্তানদের সচেতন করেন তার জন্য অনুরোধ করা হয়েছে ।

এছাড়া সভায় পাথর নিক্ষেপ প্রতিরোধে রেলওয়ে পুলিশের পক্ষ হতে লিফলেট বিতরণ করা হয়েছে।  এছাড়াও পাথর নিক্ষেপের শাস্তি সম্পর্কে সবাইকে অবহিত করা হয়।

সভায় সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, আরএনবি, রেলওয়ে কর্মকর্তা/কর্মচারী, স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম, মোতায়াল্লীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং রেলওয়ে পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন