১৮ মার্চ ২০২৬

হাটহাজারীতে ইউপি নির্বাচনে একক প্রার্থী ২ চেয়ারম্যানসহ ১৪জন

হাটহাজারী প্রতিনিধি»

হাটহাজারী উপজেলায় ১৩টি ইউনিয়নে আসন্ন ৩য় ধাপে নির্বাচনে ২টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে একক প্রার্থী। এছাড়া সংরক্ষিত সদস্য ও সাধারন সদস্যসহ ১২ জন একক প্রার্থী।  একক প্রার্থী  ২জন চেয়ারম্যানরা হলেন,৮নং মেখল ইউপির বর্তমান চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন চৌধুরী,৪নং গুমানমর্দন ইউপি চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান মুজিব।

তফসিল ঘোষনার পর অন্যান্য ইউনিয়নের মতোই মেখল ও গুমানমর্দন ইউনিয়নে ৪জন প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করলেও গুমানমর্দন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফরম জমা দিলে অন্য প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেননি। অপরদিকে মেখল ইউপি চেয়ারম্যান মনোনয়ন পত্র জমা দিলে অন্য প্রার্থী মনোনয়ন পত্র অসম্পুর্ণ থাকায় তার মনোনয়ন পত্র বাতিল হওয়ায় পরবর্তী নির্বাচন কমিশন বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে আপীল না করায় বর্তমান চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন চৌধুরী  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে।  

এদিকে সংরক্ষিত সদস্যারা হলেন ফতেপুর ৩ এর  নিলুফা ইয়ামিন,নাঙ্গলমোড়া ১ এর ফাতেমা বেগম,গুমানমর্দন ২ এর আয়েশা আমেনা,৩ এর বিবি ফাতেমা শিল্পী,শিকারপুর ১এর  হোছনে আরা বেগম,৩ এর কহিনুর আক্তার, দক্ষিন মার্দাসা ১এর শামিমা আক্তার, সাধারন সদস্যরা হলেন,ফতেপুর ২নং ওয়ার্ডের মোঃ গিয়াস উদ্দীন,৩নং ওয়ার্ডের মামুনুর রশীদ,গুমানমর্দন ৫নং ওয়ার্ডের মোঃনাঈম উদ্দীন,বুড়িশ্চর ৬নং ওয়ার্ডের মোঃ সেলিম নেওয়াজ রাসেল,গড়দুয়ারা ৩নং ওয়ার্ডের আনিসুল ইসলাম একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন