১৮ মার্চ ২০২৬

ইউপি সদস্যের ভাইয়ের বিরুদ্ধে ভূমি দখল ও মিথ্যা ঘটনায় হয়রানির অভিযোগ

আনোয়ারা প্রতিনিধি»

আনোয়ারা উপজেলায় ভূমি অফিসের এক কর্মচারীর বিরুদ্ধে এলাকার লোকজনেকে প্রশাসনের ভয় দেখিয়ে ভীতি, নিরীহ লোকজনের ভূমি জবরদখল ও মিথ্যা অভিযোগে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা ভূমি অফিসের অস্থায়ী কর্মচারী ছোটন দত্তের বিরুদ্ধে এই অভিযোগ উঠে।

সম্প্রতি সদর ইউনিয়নের বোয়ালগাঁও গ্রামে প্রশাসনের ভয় দেখিয়ে সার্বজনীন একটি খাই দখল করতে গেলে এলাকাবাসীর বাধায় তা পন্ড হয়ে যায়। এ ঘটনায়   ভুক্তভোগী প্রিয় লাল দত্ত বাদী হয়ে আনোয়ারা থানায় ছোটন দত্তসহ তার অপর তিন ভাইয়ের নাম উল্লেখ করে  লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগের বিষয়ে তদন্ত করছেন বলে জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আনোয়ারা সদর ইউনিয়নের  বোয়ালগাঁও  এলাকার ইউপি সদস্য উত্তম দত্তের ছোটভাই ছোটন দত্ত  উপজেলা ভূমি অফিসে অস্থায়ী ভিত্তিতে কাজ করেন। এই চাকরির সুবাদে প্রশাসনের দাপট দেখিয়ে এলাকায় নিরীহ লোকজেনর ভূমি দখল,মিথ্যা অভিযোগে হয়রানি ও শারিরীক নির্যাতনসহ নানা অপরাধমূলক কর্মকান্ড করে আসছেন। সম্প্রতি এলাকাবাসীর সার্বজনীন একটি খাই দখল করে দোকান নির্মাণ করতে গেলে স্থানীয়রা বাঁধা দেয়।  ফলে সড়ক ও জনপথ বিভাগের এক কর্মকর্তা ও তার ভাইদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছেন বলে জানা গেছে।

এ ব্যপারে ভুক্তভোগী পিও লাল দত্ত বলেন, ছোটন দত্ত  ও তার ভাইয়েরা আমাদের দত্ত বাড়ীর সার্বজনীন একটি খাই জোরপূর্বক দখল করতে গেলে এলাকার লোকজন বাঁধা দেয়। পরে আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছেন। আমার বড় ভাই  দোহাজারী সড়ক জনপথ বিভাগে চাকরি করেন।  ঘটনার সময় ওনি বাড়িতে ছিলেননা। ওনাকেও অভিযুক্ত করেছে তারা। কথায় কথায় প্রশাসনের ভয় দেখায় ছোটন দত্ত।

আনোয়ারা থানার এস আই আবুল ফারেজ জুয়েল বলেন, প্রিয় লাল দত্তদের একটি অভিযোগ আমার কাছে দিয়েছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষকে থানায় আসতে বলা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন