১৮ মার্চ ২০২৬

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাংলাধারা প্রতিবেদন»

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পিকআপ চালক বিমল দাশ (৫৪) ও সহকারী নয়ন দাশ (৩৫)।

তাদের গ্রামের বাড়ি চন্দনাইশ উপজেলার দোহাজারী চাগাচরে বলে জানা গেছে। এছাড়াও তারা আপন চাচা-ভাতিজা।

সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ার পাইরোল কাজী এলপিজি অটো গ্যাস ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার আনিসুর রহমান জানান, দোহাজারীমুখী আরেকটি পণ্যবাহী গাড়ির পেছনে ধাক্কা দিলে বিমল দাশ ও নয়ন দাশ গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত পিকআপটি (মিনি ট্রাক) হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। 

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন