১৮ মার্চ ২০২৬

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিএনপি নেতার মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফকির আহম্মদ (৬২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।

ফকির আহম্মদ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক ছিলেন। তিনি মিরসরাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়ার মৃত গণি আহম্মেদের ছেলে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল পৌনে ৯ টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সূত্রে জানা যায়, ফকির আহম্মদ হাটহাজারী থানার মামলা নম্বর ৩১(১০)২১ ও জি,আর নম্বর ৪১১/২১, মামলায় আদালত কারাগারে পাঠান গত ১৮ অক্টোবর। তিনি কারাগারে মেঘনা ভবন তিনের হাজতি ছিলেন।

সকালের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় কারাগারে হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে নেওয়ার পরপরই সকাল পৌনে ৯টার দিকে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফকির আহম্মদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগ সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন