১৮ মার্চ ২০২৬

বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে আটক ৪

বাঁশখালী প্রতিনিধি»

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি সহ ৪ জন,কে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ নভেম্বর) বাঁশখালীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন খন্দকার মাঈন উদ্দীন প্রকাশ সুমন (২৫) মো: রিদুয়ান প্রকাশ ভোলা (২৮) মো: জিয়াউল হক (৩৩) লেদা মিয়া (৩১)। 

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দীন জানান, আমাদের পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি সহ ৪ জনকে আটক করেছে। আটককৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন