বাংলাধারা প্রতিবেদন»
রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত চট্টগ্রাম রিহ্যাব ফেয়ারের চলছে ৩য় দিন। ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ে বেশ জমে উঠেছে রেডিসন ব্লু তে অনুষ্ঠিত হওয়া এই মেলা। আবসন নিশ্চিতে মেলার শেষ মূহুর্তে এসে ক্রেতারা বেছে নিচ্ছেন ফ্ল্যাট। অন্য দিনের তুলনায় শনিবারে আগত অতিথিদের সংখ্যাও ছিলো অনেক।
এদিকে মেলায় প্রথম থেকেই স্বল্প মূল্যে ফ্ল্যাট দেওয়ার কথা বলছেন আবাসন ব্যবসায়ীরা। কিন্তু ক্রেতারা বলছেন ভিন্ন কথা। দাম অনেকটা বেশি হওয়ায় মধ্যবিত্তরা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। ফ্ল্যাট বুকিং দিতে আসলেও অনেকে নিরাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। কারণ একটাই, আর তা হলো ফ্ল্যাট অনুপাতে দামের অসামঞ্জস্যতা । এছাড়া যারা স্বল্প টাকা আয়ের চাকরি কিংবা ব্যবসা করেন তাদেরও ক্রয় ক্ষমতার বাহিরে এমনটিই বলছেন ক্রেতারা।
কিন্তু এতো অভিযোগ যাদের দিকে তারা বলছেন রড,সিমেন্টের দাম বৃদ্ধি পাওয়ায় দাম একটু বাড়তি তবে মান অনুযায়ী দাম একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক বললেন আবাসন ব্যবসায়ীরা।
এদিকে নির্মাণ সামগ্রীর দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় আবাসন খাতে ব্যাপক আকারে প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা।
আগামীকাল শেষ হবে রিহ্যাব চট্টগ্রামের এই মেলা। ভবিষ্যতে এমন মেলা অব্যাহতি রাখার কথা বলছেন ক্রেতারা। আবাসন খাতকে সামনের দিনগুলোতে আরো এগিয়ে নিতে সরকারের সাথে কাজ করছেন বলে জানান আবাসন মালিকরা।
আরও পড়ুন» শুরু হচ্ছে ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২১’
আরও পড়ুন» চট্টগ্রাম শহরে থাকবে না ঝুলন্ত তার
আরও পড়ুন» মেলার দ্বিতীয় দিনে উপচে পড়া ভীড়
বাংলাধারা/এফএস/এফএস













