১৮ মার্চ ২০২৬

মোটরসাইকেলে ঢাকা টু কক্সবাজার

মাকসুদ আহম্মদ, বিশেষ প্রতিবেদক»

২৭টি বাইকে চড়ে ৩৭৩ কিলোমিটার পাড়ি । বৃহস্পতিবার রাত ১টায় ঢাকা থেকে ৫৪ যুবকের মোটরসাইকেল বহর কক্সবাজারে পৌছে শুক্রবার সকাল সাড়ে ১০টায়। পথিমধ্যে চট্টগ্রামের তৃতীয় কর্ণফুলী সেতুতে অবস্থান নিয়েছিল শুক্রবার সকাল ৭টায়। তবে ঝুঁকিপুর্ণ হলেও তাক লাগানোর মত ভ্রমণ করা যায়। যদি ভ্রমণে থাকা সবাই কাছাকাছি বয়সের হয়। পর্যটনের মৌসুম শুরু হয়েছে সেপ্টেম্বর থেকেই। কিন্তু পর্যটন স্পটকে ঘিরে পর্যটকদের সমাগম শুরু হয় নবেম্বর থেকেই। মৌসুম শেষ হয় ফেব্রুয়ারী -মার্চে।
পর্যটনের জন্য সড়কপথে বিভিন্ন ধরনের বাহন ব্যবহার করা হয়। কেউবা বাসে আবার কেউবা প্রাইভেট গাড়ীতে চড়ে গন্তব্যে পৌছানোর চেষ্টা করে। কিন্তু এ্যাডভেঞ্চারের ন্যয় রেকর্ড গড়তে অনেকে এখন মোটরসাইকেল বা সাইকেলও ব্যবহার করছে। পাঁচ থেকে সাতজন হলেই দলছুট তরেুণেরা ছুটে চলছে অজানার উদ্দেশ্যে। কিন্তু এ ধরনের যাত্রা অনেকটা ঝুঁকিপুর্ণ। কারণ যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।

শুক্রবার কাক ডাকা ভোরে দেখা গেছে, নগরীর কর্ণফুলী থানাধীন তৃতীয় কর্ণফুলী সেতুর রেলিং পিলারগুলোতে লাল-নীল-সবুজসহ রং বে রংয়ের ত্রিভূজাকৃতির পতাকা উড়ছে। সেতুর দুপাশের রেলিংয়ে এ ধরনের পতাকা শোভিত ছিল। কোন না কোন সংগঠন বা সংস্থার পক্ষ থেকে এ ধরনের পতাকা সাাঁটানো হয়েছে। তবে যা সেতুকে আরো বেশী শোভিত করে তুলেছে। কিন্তু পতাকাগুলো বরাবর সেতুর উপর অনেক মোটর সাইকেল চলমান পরিবহনের যাত্রীদের নজর কেড়েছে।

কক্সবাজারমুখী এ সেতুর বাম পার্শ্বে পাকিং করা মোটর সাইকেল গুণে দেখা গেছে মোট ২৭টি মোটরসাইকেল। ৫৪ জনের এই বহরে চালকের সিটে যারা ছিলেন তারা সবাই হেলমেট পরিহিত কিন্তু চালকের পেছনের জন প্রত্যেকেই ক্রস চিহ্নিত জ্যাকেট পরিহিত ছিলেন। কারন দূর থেকে যেন গাড়ীর আলো নিশ্চিত করতে পার মোটর সাইকেলগুলোকে। বিভিন্ন হাইফাই মডেলের এসব মোটর সাইকেলের সিসি অনেক বেশী। ফলে দ্রুতগামীতো বটেই। ঝকঝকে তকতকে এসব মোটর সাইকেল দেখে অনেকের মনে প্রশ্ন জেগেছে এরা কারা বা কোথায় যাচ্ছে কেনই বা যাচ্ছে। এমন প্রশ্নের জবাব জানতে অনেকেই এসব সাহসী তরুণ পর্যটকদের সঙ্গে শুক্রবার সকালে কথা বলতে দেখা গেছে সেতুর উপর।

ঢাকা থেকে সড়কপথে কক্সবাজারে দূরত্ব প্রায় ৩৭৩ কিলামিটার। প্রায় ২১০ কিলোমিটার দূরত্বে রয়েছে তৃতীয় কর্ণফুলী সেতু। আর চট্টগ্রাম থেকে মাত্র ১২০ কিলোমিটার পাড়ি দিলেই এই দলছুট তরুণ যুবকেরা মাত্র আড়াই ঘন্টার ব্যবধানে কক্সবাজার পৌছে যাবার কথা। সকাল সাতটায় ২৭টি মোটরসাইকেলে চড়ে ৫৪ জন ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে ক্ষণিকের বিশ্রাম নিচ্ছিল সেতুর উপর। আবার কেউবা সেলফী তুলছিল। মেটরসাইকেলের বহর যেন তখন সেতুটিকে মানিয়েছে বেশ। টগবগে তরুণের ঝাঁক যেন অনেকটা সাহস নিয়েইে দেশের সেরা ও বিশ্বের দীর্ঘতম সৈকতের উদ্দেশ্যে যাত্রা।

বাইকে চট্টগ্রামের তৃতীয় কর্ণফুলী সেতুতে অবস্থান নেয়া পর্যটকদের গাইড ফাহিম জানান, আমরা বৃহস্পতিবার রাত ১টায় ঢাকা থেকে রওয়ানা হয়েছি। কর্ণফুলী ব্রীজে এসে সকালের মনোরম বাতাসটুকু উপভোগ করছি। এর আগে রাত সাড়ে তিনটায় কুমিল্লার চৌদ্দগ্রামে চা-পাণীয়ের জন্য অবস্থান নিয়েছিলাম। এখানে যারা এসেছেন সবাই কোন না কোন শ্রেণী পেশার সঙ্গে যুক্ত। আমিও একটি ইভেন্ট ম্যানেজমেন্ট এ কাজ করি। শুক্রবার বন্ধ আর কাল শনিবার বিকেলে আমরা কক্সবাজার ছাড়ব।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন