১৮ মার্চ ২০২৬

কার্যকর হচ্ছে হাফ ভাড়া!

বাংলাধারা ডেস্ক»

অবশেষে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বাসে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা।

মঙ্গলবার (৩০ নভেম্বর) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

তিনি বলেন, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া দেওয়া যাবে। তবে ছুটির দিনে হাফ ভাড়া দেওয়া যাবে না। আগামীকাল (১ ডিসেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে শুধু ঢাকায় শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হবে। ঢাকার বাইরে সবাইকে দিতে হবে ফুল ভাড়া।

এর আগে, শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ পাস বাস্তবায়নে পরিবহন নেতাদের সঙ্গে দুইবার বৈঠক করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই এসব বৈঠক শেষ হয়েছে। বৈঠকে উল্টো ভর্তুকি দাবি করেছেন বাসমালিকরা।

সে সময় মালিক সমিতির নেতা এনায়েত উল্যাহ বলেছিলেন, ঢাকায় নগর পরিবহনের যে বাসগুলো চলে, তার মালিকদের ৮০ শতাংশই গরিব। তাই বাস মালিকদের ক্ষতিপূরণ বা ভর্তুকির বিষয়টি নির্ধারণ করেই হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

বাংলাধারা/এফএস

আরও পড়ুন