জেলা প্রতিনিধি, কক্সবাজার»
কক্সবাজারের উখিয়া থেকে স্বর্ণের বারসহ মো. জয়নাল আবেদীন নামে এক যুবককে আটক করেছে র্যাব-১৫। এসময় তার কাছ থেকে ১ টি অবৈধ স্বর্ণের বার এবং ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১২ টায় বালুখালী পান বাজারস্থ মসজিদের পার্শ্বে জামাল ঝালবিতান এন্ড রেস্টুরেন্ট এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. জয়নাল আবেদীন (৩৪) বান্দরবানের নাইক্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার মৃত মোহাম্মদ হোছনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী পান বাজার এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১৬৬ দশমিক ৫২ গ্রাম ওজনের একটি অবৈধ স্বর্ণের বার এবং ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটক আসামি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দেশ মায়নমার থেকে অবৈধ স্বর্ণ চোরাচালান ও মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর ব্যবসা করে আসছে বলে স্বীকার করে।
পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাধারা/এফএস












