১৮ মার্চ ২০২৬

বাঁশখালী পৌরসভা নির্বাচন ১৬ জানুয়ারি

বাঁশখালী প্রতিনিধি»

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচন ২০২২ সালের ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশন এর ৯১তম কমিশন সভা শেষে সংবাদ সম্মেলনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় বাঁশখালী পৌরসভা সহ পাঁচ পৌরসভায় এ তফসিল অনুমোদন দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, তফসিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরা মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ ডিসেম্বর পর্যন্ত। ২০ ডিসেম্বর যাচাই- বাছাই শেষে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর।

এদিকে দীর্ঘদিন পর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় বাঁশখালী জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে উচ্চাস দেখা দিয়েছে।

বাংলাধারা/এফএস

আরও পড়ুন