১৮ মার্চ ২০২৬

বাঁশখালীতে আইন শৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ সভা অনুষ্ঠিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি»

চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের সমন্বয় সভা এবং শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে, সভায় বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শফিউল করিম মজুমদার, উপজেলা সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী, মৎস কর্মকর্তা উম্মুল ফারাহ তাজকিরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু আহমদ তারিফ, বাঁশখালী পল্লী বিদ্যুৎ (ডিজিএম) জসিম উদ্দিন, ডা. শ্যামলী দাশ।

এ সময় আর উপস্থিত ছিলেন, সরল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরী, বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, সাধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, কাথরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান চৌধুরী, ছনুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, খানখানাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বদরুদ্দীন, বৈলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কপিল উদ্দীন সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা জনপ্রতিনিধিবৃন্দ।

সভায় বক্তারা বলেন, মানব পাচার রোধ,ও মাদক সেবন নির্মূলে স্থানীয় সকল জনপ্রতিনিধের জোরালো ভূমিকা রাখতে হবে। তা ছাড়া ওয়াজ-মাহফিল ও অন্য সামাজিক অনুষ্ঠানে প্রশাসনের অনুমতি লাগবে। সভায় বক্তারা আরও বলেন, বাঁশখালীর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নত করতে নিজের সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন কাজ করতে হবে। তা ছাড়া বাঁশখালীর প্রধান সড়কের বিভিন্ন মোড়ে যানজট নিরসনে কাজ করবে উপজেলা প্রশাসন।

বাংলাধারা/এফএস

আরও পড়ুন