হাটহাজারী প্রতিনিধি »
দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত হালদা নদীর হাটহাজারী উপজেলা গড়দুয়ারা ও বুড়িশ্চর ইউনিয়নের ছায়াচর হালদার মুখ এলাকা থেকে এসব জাল জব্দ করা হয়।
এসময় গড়দুয়ারা ইউনিয়নে থেকে হালদা মুখ ও বুড়িশ্চর ইউনিয়নের ছায়াচর হালদার মুখ এলাকা থেকে মোট ১৫টি অবৈধ ভাসা জাল জব্দ করা হয়। যার পরিমাণ ১০ হাজার মিটার।
অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলাা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। তিনি জানান, হালদা নদীর মা মাছ ও ডলফিন রক্ষা এবং অবৈধভাবে মাছ শিকারীদের ধরতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। হালদা নদীর জীববৈচিত্র রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযানে সহযোগিতা করেন আইডিএফ ও সেচ্ছাসেবী রৌশনগীর।












