বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরীর চকবাজারে একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বাসার আসবাবপত্র পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় ডিসি রোডের মিয়ার বাপের মসজিদের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শহীদুল ইসলাম বলেন, চকবাজার এলাকার ডিসি রোডের একটি বহুতল ভবনে আমাদের ইউনিট থেকে দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি বাসার আসবাবপত্র পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে জানানো হবে।












