১৮ মার্চ ২০২৬

নোংরা পরিবেশে খাবার তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের রাউজানে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করার দায়ে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ ভেজাল খাদ্যপণ্য ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ।

জানা গেছে, রাউজান পৌরসভার নন্দীপাড়ার নুরজাহান বেকারি ও মুন্সিরঘাটা নুরজাহান সুপারশপে খাদ্যপণ্যে ভেজাল মেশানো, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন খাদ্যপণ্য রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জানালীহাটের ঢাকা ব্রেড বেকারি থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বলেন, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইনে দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন