বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় বাস-সিএনজি অটোরিকশা ও ডেমু ট্রেনের ত্রিমুখী সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। পরে সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। এছাড়া আরও ১০ আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
আজ শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরের ঝাউতলায় রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি বাংলাধারা নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বাংলাধারাকে বলেন, আজ সকালে রেলক্রসিংয়ে ডেমো ট্রেনের সঙ্গে সিএনজি সংঘর্ষে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে এক পুলিশ সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিগনাল বেরিকেড একপাশের নামানো হয়নি। যার কারণে সিএনজিটি রেললাইন ঘেঁষেই ছিলো। পেছন থেকে একটি বাস সিএনজিটিকে ধাক্কা দিলে সেটি ডেমু ট্রেনের সামনে পড়ে যায়। এতে সংঘর্ষ হয়।
আকবরশাহগামী একজন পথচারী জানান, ট্রেন যাওয়ার সময় প্রায়ই পূর্ব সাইডের বেরিকেডটি নামানো হয়না। এটা পথচারী এবং যানবাহনের জন্যে ঝুঁকিপূর্ণ।
বাংলাধারা/এফএস












