২৬ মার্চ ২০২৬

সু চির চার বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক »

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত ন্যাশনাল লিগ ফর ডেমোক্রসি (এনএলডি) নেত্রী অং সান সু চিকে করোনাকালে আরোপিত বিধিনিষেধ ভঙ্গের অভিযোগে চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। সোমবার (৬ ডিসেম্বর) বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সু চিকে ভিন্নমত উসকে দেওয়ার এবং প্রাকৃতিক দুর্যোগ আইনের অধীনে কোভিড নিয়ম ভঙ্গ করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ১১টি অভিযোগ রয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

এদিকে সু চির বিরুদ্ধে দায়ের করা ১১টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তার মধ্যে প্রথম মামলার রায় ঘোষণা হলো। সবগুলো মামলায় দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন জেলে থাকতে হতে পারে তাকে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে অং সান সু চির নেতৃত্বাধীন এনএলডি সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। তারপর সামরিক আইন জারি করে জান্তা প্রধানের দায়িত্ব নেন সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং।

আরও পড়ুন