২৬ মার্চ ২০২৬

বাঁশখালীতে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি পুলিশের হাতে ধরা

বাঁশখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।

সোমবার (৬ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী পৌরসভাস্থ চট্টগ্রাম-পেকুয়া আঞ্চলিক সড়কের শ্যামা স্টোরের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক দুইজন হলো— মো. ফারুক হোসেন (৪০) ও মো. শিমুল (২৪)। দুইজনই পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-পেকুয়া আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। ইয়াবা পাচারে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন