২৬ মার্চ ২০২৬

পেকুয়ায় ধান মাড়াইকলে আটকে মাথার খুলি উঠে গেল বৃদ্ধার

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের পেকুয়ায় ধান ভাঙ্গার মাড়াইকলে মাথা ঢুকে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের দক্ষিণ সবজীবন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মায়মনা বেগম (৭৩) বারবাকিয়া ইউনিয়নের দক্ষিণ সবজীবন পাড়া এলাকার আহমদ হোসেনের স্ত্রী। মেশিনের আঘাতে তার মাথার খুলি উঠে গিয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

নিহতের ছেলে মাহমুদুল করিম বলেন, সকাল থেকে বাড়ির ওঠানে মাড়াইকলে ধান চিড়াই করছিলাম। কলের পাইপ পরিষ্কার করার সময় অসাবধানতায় মেশিনের বেল্টে মায়ের কাপড় পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যে মায়ের মাথার চুলের সাথে বেল্ট পেঁচিয়ে যাওয়াতে মাথার খুলি ওঠে যায়।

ইউপির চেয়ারম্যান বদিউল আলম জিহাদী বলেন, দুর্ঘটনা কবলিত ওই বৃদ্ধাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ধান মাড়াইেয়র সময় এক বৃদ্ধা মারা যাওয়ার খবর শুনে পুলিশ পাঠানো হয়। সুরতহাল রিপোর্ট করা হয়েছে। পরিবারের সিদ্ধান্তের পর উর্ধ্বতন মহলে নির্দেশনা মতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

আরও পড়ুন