১৩ মার্চ ২০২৬

কর্ণফুলীতে ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামে কর্ণফুলী থানার এস আর স্কয়ারের সামনে মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেলো খোরশেদুল আলমের (৪২) নামে এক মোটরসাইকেল আরোহীর। এসময় আহত হন আরেক আরোহী মো. জয়নাল।

শনিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকায় এস আর স্কয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোরশেদুল আলম আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের ওয়াদ্দার পাড়ার মো. আবু হেনার ছেলে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, গ্যারেজের জন্য মালামাল আনতে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রাম শহর থেকে আনোয়ারা ফিরছিলেন এস এম খোরশেদুল আলম। কর্ণফুলীর এস আর স্কয়ারের সামনে পৌছাঁলে সামনে থেকে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ লেগে সড়কে ছিটকে পড়ে ওই সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সড়কেই নিহত হন তিনি। ওই সময় আহত হন আরেক আরোহী মো. জয়নাল। এ ঘটনায় ট্রাকের সহকারীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ