হাটহাজারী প্রতিনিধি »
চট্টগ্রামের হাটহাজারীতে বেচাকেনার সময় বিরল প্রজাতির প্রাণী তক্ষক উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ। রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে রাবার বাগান গিরিছায়া নামক এলাকা থেকে বিরল প্রজাতি এ তক্ষকটি উদ্ধার করা হয়।
বনবিভাগের সূত্রে জানা যায়, চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে রাবার বাগান এলাকায় গিরিছায়া রেস্টুরেন্টের সামনে কিছু অসাধু ব্যক্তি গ্রামের একটি তক্ষক বেচাকেনা হওয়ার খবর শুনে র্যাব-৭ হাটহাজারী সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের একটি টহল দল অভিযান চালানো হয়। এসময় জড়িতরা ওই তক্ষকটি কেনা বেচার জন্য ওই স্থানে অবস্থান করছিল, র্যাব-৭ এর উপস্থিতি টের পেয়ে ব্যাগটি রেখে পালিয়ে যেতে চাইলে তাদেরকে আটক করতে সক্ষম হন। এসময় তক্ষকটি উদ্ধার করে হাটহাজারী বন বিভাগে হস্তান্তর করে। পরে বন বিভাগের আওতাধীন এলাকায় উদ্ধার হওয়া তক্ষকটি অবমুক্ত করা হয়। তক্ষকটি প্রায় ৯ ইঞ্চি লম্বা। ওজন প্রায় ১০০গ্রাম।
হাটহাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলে কাদের চৌধুরী জানান, র্যাব-৭ হাটহাজারী সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পর সহযোগিতায় আমরা একটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করি। পরে আমাদের আওতায়ধীন গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়। তক্ষকটি প্রায় ৯ ইঞ্চি লম্বা। ওজন প্রায় ১০০ গ্রাম।












