বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামের শিল্পপ্রতিষ্ঠান ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মিরসরাই উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী শিল্পপতি এম জালাল উদ্দিন চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫মিনিটে ব্যাংককের সামিতেভেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, জালাল উদ্দিন চৌধুরীর মরদেহ ব্যাংকক থেকে আগামীকাল রোববার দেশে নিয়ে আসার কথা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে হার্টের রোগসহ নানা রোগে ভুগছিলেন। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
এম জালাল উদ্দিন চৌধুরী ১৯৩৯ সালে মিসরাইয়ের ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়নের সমজিদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা বজলুছ ছোবহান চৌধুরী ছিলেন একজন সমাজহিতৈষী। তিনি মিরসরাইয়ের অপর শিক্ষানুরাগী প্রফেসর কামাল উদ্দিন চৌধুরীর ছোট এবং লায়ন্স’র গভর্নর ও ক্লিফটন গ্রুপের সিইও এমডি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ভাই।
ক্লিফটন গ্রুপের এমডি এম জালাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রামের জনপ্রিয় নিউজ পোর্টালের পক্ষ থেকে জানাই গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই সমবেদনা।
এদিকে, তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিজিএমইএ ফোরাম পর্ষদের নতুন পার্টি প্রেসিডেন্ট, এশিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা ও বিজিএমই’র সাবেক প্রথম সহ-সভাপতি ও পরিচালক মোহাম্মদ আবদুস সালাম।












