বান্দরবান প্রতিনিধি »
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বান্দরবানের রোয়াংছড়ি ও থানচি এই দুই উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ৬টি আওয়ামী লীগ প্রার্থী ও দু’টিতে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছে। এর মধ্যে রোয়াংছড়ি উপজেলায় ৩ জন নৌকা, স্বতন্ত্র ১ জন এবং থানচিতে নৌকা ৩ জন ও স্বতন্ত্র প্রার্থী ১ জন।
রোয়াংছড়ি ও থানচির উপজেলার ৮টি ইউনিয়নের বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা সবাই শান্তি পূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোট প্রদান করছে। প্রতিবারের মতো রোয়াংছড়ি ও থানচির দুর্গম উপজেলার এসব ইউনিয়নের ভোট কেন্দ্রেও পুরুষের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি বেশি ছিলো। দুই উপজেলায় ৮টি ইউনিয়নের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রোয়াংছড়ি উপজেলায় চার ইউনিয়নে বিজয়ীরা হলেন— সদর ইউনিয়নে নৌকা প্রার্থীর মেহ্লা অং, আলেক্ষ্যং ইউনিয়নে নৌকা প্রার্থী বিশ্ব নাথ তংচগ্যা, নোয়াপতং ইউনিয়নে নৌকা প্রার্থীর চনুমং মারমা ও তারাছা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর উনুমং মারমা।
এদিকে থানচি উপজেলায় ৪টি ইউনিয়নে বিজয়ীরা হলেন— বলিপাড়া ইউনিয়নে নৌকা প্রার্থী জিয়া অং মারমা, রেমাক্রি ইউনিয়নে নৌকা প্রার্থী মুশৈথোয়াই মারমা, তিন্দু ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ভাগ্য ত্রিপুরা ও সদর ইউনিয়নে নৌকা প্রার্থী অংপ্রু ম্রো জয় লাভ করেন।












