হাটহাজারী প্রতিনিধি »
প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে বিপন্ন প্রজাতির প্রাণী মৃত ডলফিন ভেসে উঠেছে। ডলফিনটির ওজন ১৫ কেজি দৈর্ঘ্য ৩ ফুট।
সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে ১২টায় উপজেলা উত্তর মাদার্সা আকবরীয়া কমপ্লেক্স এলাকায় হালদায় নদীতে ভাসতে দেখে স্থানীয় জনগন প্রশাসনকে জানালে, প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করে।
এ বিষয়ে চবি প্রাণী বিদ্যা বিভাগের সভাপতি ও হালদা গবেষক অধ্যাপক ডঃ. নজুরুল কিবরিয়া বলেন, হালদা নদীতে মৃত ডলফিন ভেসে উঠার খবর পেয়ে হালদার নৌ পুলিশ ফাঁড়িকে অবিহিত করি। নৌ পুলিশ উদ্ধার করে। পরে স্থানীয় বনবিভাগ গিয়ে ডলফিনটি মাটি ছাপা দেন। অতি মাত্রায় পঁচে যাওয়ার কারণে কি কারণে মারা গিয়ে থাকতে পারে তা জানা যায়নি।
ইউএনও মো. শাহিদুল আলম জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নৌ পুলিশের সহযোগিতায় উদ্ধার করি। ডলফিনটির ওজন ১৫ কেজি এবং দৈর্ঘ্য ৩ ফুট।
এ বিষয়ে স্থানীয় রেঞ্জ কর্মকর্তা ফজলে কাদের চৌধুরী জানান, উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম স্যার জানালে ঘটনাস্থলে গিয়ে ডলফিনটি উদ্ধার করি।অতিমাত্রায় পঁচে যাওয়ার কারণে ডলফিনটি ঘটনাস্থলে মাটি চাপা দেওয়া হয়।












