১৮ মার্চ ২০২৬

হালদায় ৫ হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি »

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার লম্বা অবৈধ ঘেরা জাল জব্দ করেছে নৌ পুলিশ।

সোমবার (২৭ ডিসেম্বর) টহলের সময় হালদা নদীর বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়।

নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক মো. আশরাফুল বলেন, আজ সোমবার হালদায় সকাল থেকেই টহলরত ছিলো নৌ পুলিশ। এসময় প্রায় ৫ হাজার মিটার ঘেরা জাল উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে এ জালগুলো পুড়িয়ে ফেলা হয়। হালদা নদীর পরিবেশ অক্ষুণ্ন রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন