২৬ মার্চ ২০২৬

চট্টগ্রামে নতুন করোনা আক্রান্ত ১১৯ জন

করোনা চট্টগ্রাম কভিড-১৯

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৪টি নমুনা পরীক্ষা করে ১১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

সোমবার (১০ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৫ দশমিক ৮৫ শতাংশ।

নতুন আক্রান্ত ১০১ জন মহানগর এলাকার ও ১৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৩০২ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৭৬৪ জন এবং উপজেলায় ২৮ হাজার ৪৩৯ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৪ জনের মধ্যে ৭২৪ জন মহানগর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বাংলাধারা/এফএস

আরও পড়ুন