২৬ মার্চ ২০২৬

ভোলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ভোলা প্রতিনিধি »

ভোলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ড. আশিকুর রহমান শান্ত’র উদ্যোগে যুবলীগ নেতা মোস্তাক আহমেদ শাহীন ও তুহিন মোল্লার নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি ভোলা শহরের মুসলিম পাড়ায় অবস্থিত যুবলীগ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ পথ অতিক্রম করে পুনরায় মুসলিম পাড়ার যুবলীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময়ে র‍্যালিটিতে নেতা কর্মীদের স্বতস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

র‍্যালিতে জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন