বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম নগরীর স্কুল ও কলেজগুলোর ১২-১৮ বছরের শিক্ষার্থীদের কোভিড-১৯ প্রতিরোধে তিনটি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে।
আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল থেকে এমএ আজিজ স্টেডিয়াম, আসকার দীঘির পাড়ের রীমা কনভেনশন সেন্টার ও সিরাজউদদৌলা সড়কের হল সেভেন ইলেভেন কেন্দ্রে দ্বিতীয় দিনের টিকা দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের।
এর মধ্যে এমএ আজিজ স্টেডিয়াম কেন্দ্রটি আগ্রাবাদ এক্সেস রোডের আবদুল্লাহ কমিউনিটি সেন্টারের পরিবর্তে নির্ধারণ করা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (১০ জানুয়ারি) চট্টগ্রামের তিনটি কেন্দ্রে ১৭ হাজার ৭০৬ জন শিক্ষার্থীকে দ্বিতীয় দফা ১ম ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন ( ফাইজার) দেওয়া হয়েছে।












