বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানে অভিযান চালিয়ে তক্ষকসহ নেপুন ম্রো (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে বালাঘাটা বাজারে একটি ভাড়াটিয়া বাসা থেকে তাকে আটক করা হয়।
আটক নেপুন ম্রো টংকাবতী ইউনিয়নে ৮নং ওয়ার্ড পারিং পাড়া গ্রামের মৃত চিংয়ং ম্রোর ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সার্জেন্ট রশিদ ৫-ইবি এর নেতৃত্বে টহল দল সাচিংউ মার্মার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। পরে সেই ঘর ভিতর থেকে একটি তক্ষকসহ নেপুন ম্রোকে আটক করা হয়। আটক ব্যক্তিকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়।
বান্দরবান সদর থানায় ভারাপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।












