২৬ মার্চ ২০২৬

ভোলায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি»

ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তার স্বামী।

বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোল্লা বাজার সংলগ্ন বাড়ীর ঘর থেকে মুক্তা বেগম (২৩) নামে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মুক্তা বেগম ওই গ্রামের আল-আমিনের স্ত্রী।

নিহত মুক্তার বাবা রফিজল হক বলেন, ‘আমার মেয়ে কে হত্যা করা হয়েছে। আমার জামাই আল-আমিন ছেলে-সন্তান না হওয়াতে এ ঘটনা ঘটিয়েছে। প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) আরমান হোসেন জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে স্থানীয় লোকজন আল-আমিনের ঘরের আসার সাথে মুক্ত বেগমের মরদেহ ঝুলতে দেখে আমাদের খবর দেয়। পরে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনার পর থেকেই নিহতের স্বামী আল-আমিন পলাতক রয়েছেন। ময়নাতদন্তের রিপোর্টে আসলে বোঝা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।

বাংলাধারা/টিআর/এফএস

আরও পড়ুন