২৬ মার্চ ২০২৬

বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ চলছে

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি»

বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শান্তিপুর্ণ ও সুশৃঙ্খলাভাবে ভোট গ্রহণ চলছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারী) সকাল ১১ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে।

বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, এই বারের বাঁশখালী সমিতির নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ৪৮জন ভোটার। তবে এইবারের নির্বাচনে শুধু মাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন অ্যাডভোকেট দিলিপ দাশ, অ্যাডভোকেট মনিরুল আলম চৌধুরী বাবুল। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ দিদারুল আলম, ও অ্যাডভোকেট আবু রফি মোঃ তকছিমুল গণি ইমন।

বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ দিদারুল আলম বলেন, আজ অনুষ্ঠিত বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনে সকাল থেকে ভোটার,রা শান্তিপুর্ণ ও সুশৃঙ্খলাভাবে ভোট প্রদান করছেন। ইনশাআল্লাহ গতবারের মত এই বারেও নির্বাচনে জয়ী হব।

প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট আব্দুল খালেক বলেন, সকাল থেকে ৪৮ জন ভোটার শান্তিপুর্ণ ও সুশৃঙ্খলাভাবে তাদের ভোট প্রদান করছেন। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলেও জানান তিনি।

আরও পড়ুন