২৬ মার্চ ২০২৬

চট্টগ্রামে অটোরিকশায় ‘কিউআর কোড’ স্থাপন কার্যক্রমের উদ্বোধন

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে ‘আমার গাড়ি নিরাপদ’ উদ্যোগের আওতায় রেজিষ্ট্রেশনকৃত গাড়িসমূহে কিউআর কোড সম্বলিত স্টিকার সাটানো কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ১১টায় নগরীর জিইিসি মোড়, বাদামতলী মোড়, টাইগারপাস মোড় ও সিমেন্ট ক্রসিং মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিসি ট্রাফিক (উত্তর) জয়নুল আবেদীন। একইসাথে চালকদের পরিচয়পত্র প্রদান ও টি-শার্ট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এডিসি ট্রাফিক (উত্তর) মো. কাজী হুমায়ন রশিদ, এসি ট্রাফিক (উত্তর) মমতাজ উদ্দীন, উত্তর ট্রাফিক (প্রশাসন) সেলিমুর রহমান, টিআই পাঁচলাইশ মো. মঞ্জুর হোসেন।

ডিসি ট্রাফিক (উত্তর) জয়নুল আবেদীন বলেন, এ কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে, যাত্রী ও চালকদের নিরাপত্তা। অনেক ক্ষেত্রে যাত্রীদের বিভিন্ন মালামাল হারিয়ে যায়। এই কার্যক্রমের মাধ্যমে যাত্রীরা তাদের মালামাল সহজেই ফেরত পাবে। চালকের একটা পরিচয় থাকবে। গাড়িরও একটা পরিচয় থাকবে। সর্বোপরি যেকোন একটা অপ্রীতিকর পরিস্থিতি থেকে এটি সুরক্ষা দেবে।

আরও পড়ুন