২৬ মার্চ ২০২৬

বান্দরবানে ২৬৩ ঘনফুট গামারি গাছসহ ট্রাক জব্দ, আটক ৫

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানের অভিযান চালিয়ে অবৈধভাবে গাছ চোরাচালানকালে ২৬৩ ঘটফুট গামারি গাছ জব্দ করেছে বান্দরবান বন বিভাগ। এসময় গাড়িতে থাকা ৫ জনকে আটক করা হয়।

বুধবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলা টংকাবতী ইউনিয়নাধীন পাবলাই হেডম্যান পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়।

আটক ৫জন হলো— মো. মঞ্জুর (২৯), পারভেজ (৩২), জয়নাল আবেদীন (৩১), মইউদ্দীন (২৪) ও ইকবার হোসেন (২৫)। তাদের মাধ্যে দুইজন বান্দরবান সদর উপজেলার, দুইজন লোহাগাড়া ও একজন সাতকানিয়ার বাসিন্দা।

বন বিভাগ সূত্রে জানা যায়, গাছের চোরাচালান পাচার করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বান্দরবান বন বিভাগ। এসময় বিভাগীয় বন কর্মকর্তার দিক নির্দেশনায় পাইন্দু ইউনিয়নে রেঞ্জার কর্মকর্তা ইসমাইল ও রুমা উপজেলায় বন কর্মকর্তা আলী নেওয়াজের নেতৃত্বে ২৬৩ ঘনফুট গাছসহ একটি ট্রাক ও এক টনের জীপ গাড়ি জব্দ করা হয়। গাড়িতে থাকা ৫ শ্রমিককে আটক করতে সক্ষম হয়।

পাইন্দুং রেঞ্জ কর্মকর্তা ইসমাইল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে অবৈধ গাছ আটক করতে সক্ষম হই। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন