বাংলাধারা ডেস্ক »
জাতীয় শিশু-কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা সরফভাটা ইউনিয়ন শাখার সভাপতি মোস্তফা ইয়াছিন ফাহিমের বিদেশ গমন উপলক্ষে সগঠনের উদ্যোগে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার (১৯ জানুয়ারি) রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটাস্থ সুচিয়া সরকারি প্রাথমীক বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আবদুর রউফ, সহ-সভাপতি আবদুল সবুর রাজু, সাধারণ সম্পাদক আহসান হাবীব, শ্রম বিষয়ক সম্পাদক এম সিরাজুল ইসলাম, প্রবীণ আওয়ামী লীগ নেতা বিআরডিবির পরিচালক আবু তাহের, সরফভাটা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মাহাবুবুল আলম, সরফভাটা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক নির্যাতিত ছাত্রনেতা সাইমুম রউফ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ আওয়ামী লীগ নেতা আবদুল মোনাফ, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সদস্য শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা মো. জয়, মো. পারভেজ, সরফভাটা ইউনিয়ন যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক আবদুল আল মামুন রুবেল, যুগ্মসাধারণ সম্পাদক মো. সুমন, যুবলীগ নেতা মো. হাছান আলী, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের কর্মী আশরাফুল ইসলাম আরিফ, সামী বিন জাফর, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গুনিয়া উপজেলা শাখার সহ-সভাপতি আবদুল হান্নান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উৎস দাশ, যুগ্মসাধারণ সম্পাদক আসাদ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল, উপ অর্থ-সম্পাদক ইমরান, কার্যনির্বাহী সদস্য জাহিদ, সরফভাটা ইউনিয়ন শাখার সহসভাপতি বেলাল হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক আসিফ, সরফভাটা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোরশেদ, বেলাল, সাহেদ, মিজান, আনিচ, আরাফাত, ইমন, আরিফ, সিজান, ফাহিম, আদীল, পারভেজ, রিমন, সাব্বির, তুহিন, ইসমাইল, রাসেল প্রমুখ।












