সীতাকুণ্ড প্রতিনিধি »
কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেট কারের চাপায় নিজাম উদ্দিন মিন্টু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে কর্মস্থল নারায়ণগঞ্জে যাওয়ার পথে চৌদ্দগ্রামে নাস্তা করতে নামলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্হলেই তার মৃত্যু ঘটে।
নিহত নিজাম উদ্দিন মিন্টু সীতাকুণ্ডের বাড়বকুণ্ড নতুনপাড়া গ্রামের মরহুম সাইফুল্লাহ মেম্বারের ছেলে।
নিহতের মামাতো ভাই মো. সেহেল মেম্বার জানান, ইরাক থেকে আসার পর সম্পূর্ণ বেকার হয়ে পড়ে হতাশায় ভূগছিল মিন্টু। মেম্বারসহ সহযোগিতা করে কেএসআরএম এর সিকিউরিটি হিসেবে চাকরি ঠিক করে দেয়ার পর চাকরি যোগদান করতে যাওয়ার পথেই দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
এদিকে তার মৃত্যুতে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূইয়া, দিদারুল আলম দিদার এমপি গভীর শোক প্রকাশ করেছেন।












