হাটহাজারী প্রতিনিধি»
হাটহাজারী থেকে মোঃ আলী প্রকাশ ডেরা বাবা(৬২) নামে এক ভন্ড কবিরাজকে আটক করেছে র্যাব-৭। তান্ত্রিক চিকিৎসার আড়ালে মহিলাদের বিশেষ করে প্রবাসী স্ত্রীদের কাছ থেকে কৌশলে টাকা হাতিয়ে নেওয়া ও সম্ভ্রমহানী করা ছিল তার পেশা।।
সোমবার রাতে হাটহাজারী উপজেলা নজুমিয়া হাট বাথুয়া এলাকা থেকে ভন্ড কবিরাজকে আটক করা হয়। মঙ্গলবার রাতে এলো প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে গন মাধ্যমকে জানান, আটককৃত ব্যাক্তি বাথুয়া এলাকার মৃত সুলতান আহমদের পুত্র।
র্যাবের সুত্রে জানা যায়,মালেশিয়া প্রবাসী স্বামীর সঙ্গে তিন মাস আগে যোগাযোগ বন্ধ হয়ে যায় এক সন্তানে জননী। স্বামীর খোঁজ পেতে এক প্রতিবেশীর পরামর্শে এ ভন্ড কবিরাজ ডেরা বাবার দারস্ত হন। স্বামীর সন্ধান পেতে তিন ধপায় পানি পড়া খাওয়ানো বাবদ পাঁচ হাজার টাকা করে নিত।পরে পানি পরায় কাজ না হওয়ার আবারো ঐ কবিরাজে দারস্ত হন ঐ মহিলা।এবার প্রস্তাব দেন বৈদ্যের সাথে শারীরিক সম্পর্ক করলে তার প্রবাসী স্বামী সন্ধান মিলবে।ঐ প্রস্তাবে রাজি না হওয়ায় পরে গত ২২জানুয়ারী কৌশলে পানি সাথে ঘুমের ঔষধ মিশিয়ে ঐ মহিলাকে ধর্ষন করেন।
তান্ত্রিক চিকিৎসার আড়ালে পানি পরার সাথে চেতনানাশক মিশিয়ে অসহায় মহিলাদের অচেতন করে ফেলেন পরে জ্ঞান ফিরে এলে তিনি দেখতে পান খাটে অর্ধ উলঙ্গ অবস্থায় পিঠে আছেন। দুইদিন র্যাবের কাছে অভিযোগ করেন।অভিযোগের ভিত্তিতে ভন্ড বৈদ্যকে আটক করি। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সেই একজন ভন্ড কবিরাজ।
র্যাব-৭ এর জ্যেষ্ঠ পরিচালক (মিডিয়া)নজরুল আসবার জানান প্রতারণা মাধ্যমে এ ভন্ড কবিরাজ আলী প্রকাশ ডেরা বাবা প্রতারনা মাধ্যমে সে তাবিজ ও পানি পড়া দিয়ে মহিলাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত এবং বিভিন্ন কৌশলে মহিলাদের সম্ভ্রমহানী করত। এক প্রবাসী স্ত্রী অভিযোগের ভিত্তিতে ভূয়া কবিরাজ মোঃ আলীকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।












