৬ নভেম্বর ২০২৬

ফটিকছড়িতে অস্ত্রসহ র‌্যাবের হাতে যুবক ধরা

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামের ফটিকছড়ি থানার আজিমনগর এলাকায় অভিযান চালিয়ে এলজিসহ রাজু রায় (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৭। শনিবার দিবাগত রাত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাজু রায় ফটিকছড়ি থানার তৈলপাইড় এলাকার মৃত খোকা রায়ের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

তিনি জানান, ফটিকছড়ি থানার আজিমনগর এলাকার রাস্তার উপর মাদকদ্রব্য নিয়ে ক্রয়-বিক্রয়ের উদ্দেশে এক যুবক অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে জানায়, গ্রেফতার ব্যক্তি চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয় ও অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ