বাংলাধারা প্রতিবেদক »
কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে বাবা ও ছেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ দুইজনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আজ রোববার (৩০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কর্ণফুলীর আনুমাঝির ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ দুই জেলে হলেন— তপন দাস (৪০) ও তার ছেলে সবীর দাস (১৫)। তাদের বাড়ি পটিয়া উপজেলার কোলাগাঁওয়ে বলে জানা গেছে।
সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘আজ (রোববার) সকালে আনুমাঝির ঘাট এলাকায় মাছ ধরতে গিয়ে নদীর ঘূর্ণনের মধ্যে পড়ে যান তারা। এসময় নৌকা উল্টে তিন জেলের মধ্যে দুই জেলে নিখোঁজ হয়ে যায়। অন্য এক জেলে (সজীব দাশ) সাঁতরে তীরে উঠে যান।’ নিখোঁজ দুইজনকে উদ্ধারে অভিযান চলছে বলে জানান তিনি।













