৬ নভেম্বর ২০২৬

খুলশীতে ৮ মামলার আসামি গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকা থেকে ৮ মামলার আসামি জয় বড়ুয়া প্রকাশ আব্দুল্লাহ (২২) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে রেললাইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত জয় বড়ুয়া রাউজান থানার বিনাজুরি গ্রামের লিটন বড়ুয়া প্রকাশ ধনা বড়ুয়ার ছেলে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমবাগান এলাকা থেকে ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়। সে একেক সময় একেক নাম ব্যবহার করতো। কখনো সে জয় বড়ুয়া, কখনো আব্দুল্লাহ আবার কখনো আব্দুল বা বিজয় নামে নিজেকে পরিচয় দিতো। তার নামে খুলশী থানায় মাদক, অস্ত্রসহ ৮ টি মামলা রয়েছে। পরে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ